মঙ্গলবার সকালে উত্তর দিনাজপুর জেলার দেবীনগরের এলাকার দেবপুরী মন্দিরে প্রতিদিনের মতো পুজো দিতে আসেন এলাকার মানুষজন। সেই সময় হঠাৎ করে ভক্তরা লক্ষ্য করেন মন্দিরের দানপেটি নেই। খবর ছড়াতেই চাঞ্চল্য ছড়ায় দেবীনগর এলাকায়। খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায়। পুলিশ এসে ঘটনার তদন্তে নামে। জানা যায়, সোমবার গভীর রাতে সেই দেবপুরী মন্দিরে তিন দুষ্কৃতি মন্দিরে হানা দেয়। এবং দানপেটি নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। এই দুঃসাহসিক চুরির ঘটনাটি রেকর্ড হয়ে যায় সিসিটিভিতে। মন্দির কমিটির দাবী, চুরি যাওয়া দানপেটিতে অন্তত ৫০ হাজার টাকা ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনাই এখনো কেউ আটক বা গ্রেপ্তার হয়নি বলে জানা গেছে।
এই ঘটনাই স্থানীয় কাউন্সিলর অসীম অধিকারী অভিযোগ করে বলেন, প্রতি মাসের ১০ তারিখ তারা প্রনামীর বাক্স খুলে মন্দিরের রক্ষণা বেক্ষনের খরচ করা পাশাপাশি কোনো কোনো মাসে উদ্বৃত্ত টাকা সঞ্চয় করতেন। সেই মতো গত শিবরাত্রিতে প্রচুর ভক্ত সমাগম হয়েছিল মন্দিরে। ফলে প্রনামীর বাক্স ছিল ভর্ত্তি। আর এই প্রণামী বাক্স হাতিয়ে নিতেই এলাকার অল্প বয়েসী ছেলেরা নেশায় আসক্ত হয়ে এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করছে এলাকাবাসী ও পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/qE80GCPauqA