মালদা

পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ভাই ও ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা

পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ভাই ও ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা। ঘটনায় আহত মহিলা দশমী মন্ডল আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানার বানেশ্বরপুর গ্রামে।

        জানা গিয়েছে, দশমী মন্ডলের স্বামী সুধীর মন্ডলরা চার ভাই। তাদের ১৬ কাঠা জমি রয়েছে। সেই জমি প্রত্যেকে সমান ভাগের পর সুধীর মন্ডলের ভাগের জায়গা অজিত মন্ডলরা বসে ছিলেন। এই জায়গা থেকে ওঠার জন্য বার বার বলতে থাকে সুধীর। কিন্তু সুধীর শুক্রবার সকালে যখন আবার বলতে যায়। আর এই নিয়ে শুরু হয় তাদের মধ্যে বচসা। অভিযোগ বাঁশ সহ ধারালো অস্ত্র নিয়ে সুধীরের ওপর চরাও হয় ও তাকে ব্যাপক মারধর শুরু করে বলে অভিযোগ। ঘটনা দেখতে পেয়ে স্ত্রী দশমী মন্ডল স্বামীকে বাঁচাতে গেলে তাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে অজিত মণ্ডল সহ তার পরিবারের লোকজন বলে অভিযোগ। ঘটনার গোলমালে গ্রামবাসীরা ছুটে আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়। আহত দুইজনকে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সুধীরকে ছেড়ে দেওয়া হলেও দশমীর আঘাত গুরুত্বর থাকায় তাকে মালদা মেডিক্যালে স্থানান্তর করা হয়। ঘটনায় অজিত মন্ডল সহ সাতজনের নামে বৈষ্ণবনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/KhWbACiDz9M