গাজোল ব্লকের গাজোল-১ নং গ্রাম পঞ্চায়েতের থানামোড়ে থাকা এক বেসরকারি লজে অনুষ্ঠিত হয়ে গেল নমঃশূদ্র কল্যাণ কমিটির কর্মী সম্মেলনী সভা। এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক হরিপদ বিশ্বাস, রাজ্য সভাপতি হর্ষিত বিশ্বাস, কেন্দ্রীয় সম্পাদক মনিমোহন বিশ্বাস, জেলা সহ-সভাপতি যতিন্দ্রনাথ মিশ্র সহ অন্যান্যরা। এদিনের এই সম্মেলনের উদ্দেশ্য ছিল গাজোল ব্লক কমিটি গঠন করা। দেশ বিভাজনের সময় ওপাড় বাংলা থেকে আশা যে সকল জনগণ এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে স্থান পায়নি, তাদের সমস্যার সমাধানে এই কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও নমঃশূদ্র সম্প্রদায়ের জন্য উন্নয়ন পর্ষদ গঠন করা, তাদের নাগরিকত্ব দেওয়া সহ বিভিন্ন দাবী-দাওয়া নিয়ে এই সম্মেলনে আলোচনা করা হয়। এই সভায় উপস্থিত ব্যক্তি বর্গের মধ্য থেকে কমিটির সভাপতি, সম্পাদক পদে নিযুক্ত করা হয় বলে জানা যায়।
এবিষয়ে রাজ্য সভাপতি হর্ষিত বিশ্বাস জানান, নমঃশূদ্র সম্প্রদায়ের জন্য উন্নয়ন পর্ষদ গঠন করা, তাদের নাগরিকত্ব দেওয়া, তাদের সমস্যার সমাধান করা সহ একাধিক দাবী নি্নচায়েতেরর আয়োজন করা হয়েছে।
এবিষয়ে কেন্দ্রীয় সম্পাদক মনিমোহন বিশ্বাস জানিয়েছেন, দেশ বিভাজনের সময় ওপাড় বাংলা থেকে আশা যে সকল জনগণ এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে স্থান পায়নি, তাদের সমস্যার সমাধানে এই কমিটি গঠন করেছেন তারা।