সুজাপুর থেকে তন্দ্রা খান চৌধুরীকে জেলা পরিষদের প্রার্থী করতে শুক্রবার ইংরেজবাজার থানার কোতুয়ালির বাস ভবনে হাজির হয় সুজাপুর বিধানসভা কেন্দ্রের বহু মানুষ। তাদের একটাই দাবী তৃণমূল হয়ে সুজাপুর থেকে জেলা পরিষদের প্রার্থী হোক তন্দ্রা খান চৌধুরী। এদিন এই দাবীতে সমস্ত কর্মীরা তন্দ্রা খানের বাড়ি ঘেরাও করে রাখে বলে খবর। দলীয় কর্মীদের একটাই দাবী কে কি বলল বা কোন দল কি বলছে তা তারা কিছুই শুনতে চাননা, তাদের একটাই চাওয়া তন্দ্রা খান চৌধুরীকে জেলা পরিষদের প্রার্থী করা হোক।
যদিও এবিষয়ে তন্দ্রা খান চৌধুরী জানান, তিনি প্রথমে প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু সুজাপুরের বেশ কিছু মানুষ তা পছন্দ করেনি যার কারণে তিনি প্রার্থী পদ থেকে সরে এসেছেন। যদিও এদিন সুজাপুর বাসীর কাছে প্রার্থী হওয়ার প্রতিশ্রুতী দিলে সকলে চলে যায় বলে খবর।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে
https://www.youtube.com/embed/u93U6wKhyiQ