মুম্বাইয়ের পুনেতে আয়োজিত এক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হল কালিয়াচকের আন্ডার ফর্টিন ফুটবল দল। আর সেই কারনেই রবিবার বিকেলে কালিয়াচক ব্লক কংগ্রেস পার্টি অফিসে আন্ডার ফর্টিন ফুটবল দলকে সম্বর্ধনা দিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন সুজাপুরের বিধায়ক ঈশাখান চৌধুরী, আই.এন.টি.ইউ.সির ব্লক সভাপতি সাজাহান সেখ সহ আরও অনেকেই। উল্লেখ্য পুনের এই ফুটবল টুর্নামেন্টে সারা দেশ থেকে মোট ২২ টি দল অংশ গ্রহন করে। যার মধ্যে চ্যাম্পিয়ান হয় কালিয়াচকের এই আন্ডার ফর্টিন ফুটবল দল। এদিন এই দলের সদস্যদের হাতে মিষ্টির প্যাকেট, ফুলের তোড়া, ও একটি করে ফুটবল তুলে দেওয়া হয়। সেই সঙ্গে সংগঠনের তরফে সকলকে শুভেচ্ছা জানানো হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/sx32rb58Q4k