কেন্দ্রে বিজেপি সরকার আসার পড়ে দেশ জুড়ে চালু করা হয়েছে জি.এস.টি ট্যাক্স। জি.এস.টি ট্যাক্স - এর অর্থ এক দেশ-এক কর। কারোর মতে, দেশের অর্থনীতির চালচিত্র আমূল বদলে দিতে তৈরি হয়েছে এই বিল। আবার কেউ বলছে, পরোক্ষ কর ব্যবস্থায় স্বাধীনতার পর সবচেয়ে বড় সংস্কার। দীর্ঘ দড়ি টানাটানির পর অবশেষে পণ্য ও পরিষেবা কর বা জি.এস.টি ট্যাক্স চালু হয় দেশ জুড়ে। এখনো দেশের বিভিন্ন জায়গায় জি.এস.টি ট্যাক্স সম্পর্কে অবগতি নন অনেকেই। জি.এস.টি ট্যাক্স সম্পর্কে সাধারন মানুষ থেকে ছাত্র ছাত্রীদের অবগতি করতে শনিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কলেজের পক্ষ থেকে একটি সেমিনারের আয়োজন করা হয়। এদিনের সেমিনারে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ কলেজ অধ্যক্ষ ডাঃ পীজুষ কুমার দাস, কালিয়াগঞ্জ কলেজ বানিজ্যিক বিভাগের অধ্যাপক ইসলাম উদ্দিন খান, ও ডাঃ সুভঙ্কর চৌধুরী, এছাড়াও উপস্থিত ছিলেন ইন্ডিয়ান এ্যাকাউটিং এ্যাসোসিয়েশন কলকাতার শাখা অধ্যাপক অমলেন্দু ভূঁইয়া, জি.এস.টি ওভারভিউয়ের অধ্যাপক সুনীল কুমার গান্ধী, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মানষ চক্রবর্তী সহ আরও অনেকেই। এই সেমিনারের সহ যোগিতায় ছিল ইন্ডিয়ান এ্যাকাউটিং এ্যাসোসিয়েশন কলকাতার শাখা। এদিনের সেমিনারে কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে ব্যাবসায়ীরা অংশ গ্রহণ করেন।
এদিন কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ পীযুষ কুমার দাস জানান, জি.এস.টি ট্যাক্স সম্পর্কে এখনো মানুষ অনেক কিছুই জানেন না। ছাত্র ছাত্রী ও ব্যবসায়ীদের অবগতি করতেই এই সেমিনারের আয়োজন করা হয়েছে।