রতুয়া ১ চক্রের সামসীর মতিগঞ্জ এলাকায় রয়েছে স্কুল এস আই অফিস। টানা দুই দিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে স্কুল এস আই অফিস। আর অফিসে জল ঢোকার ফলে ওই অফিসে রাখা নার্সারি থেকে দ্বাদশ শ্রেণীর প্রায় সাড়ে তিন হাজার সরকারি বই, কম্পিউটার, প্রতিবন্ধীদের হুইল চেয়ার সমস্ত কিছু জলমগ্ন হয়ে নষ্ট হয়ে যায়। স্কুলের এক কর্মী জানান, এলাকার চারিদিকে মাতি ভরাট করায় এখন বর্ষা হলে এলাকার সমস্ত জল এই অফিসে ঢুকে যায় ফলে এই সমস্যা।
মালদা