মালদা

পারিবারিক অশান্তির জেরে আত্মহনন করলেন এক ব্যক্তি, চাঞ্চল্য পুরাতন মালদার সাহাপুর এলাকায়

চেয়েছিলেন পরিবারের সকলে মিলে মিশে থাকবেন। কিন্তু তা আর হল না, ছোট ছেলে ভিন্ন হতে চাওয়ায় মনের দুঃখে গলায় ফাঁস লাগিয়ে আত্মহননের পথ বেছে নিলেন এক ব্যক্তি। শনিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরাতন মালদার সাহাপুর এলাকায়।

        জানা যায় মৃত ওই ব্যক্তির নাম স্বপন হালদার। বয়স ৬০ বছর। বাড়ি বাড়ি সাহাপুর ৪ নং বিমল দাস কলোনি এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, স্বপন হালদারের পরিবারে দুই ছেলে রয়েছে। কিন্তু বেশ কিছু দিন ধরে ছোট ছেলে ভিন্ন সংসার করার কথা বাবাকে 
জানায়। যার কারণে ওই ব্যক্তি মেনে নিতে পারেননি। সেই মতো শুক্রবার রাতে স্বপন হালদারের সঙ্গে ছেলের অশান্তি হয় ও বাড়ি থেকে বেড় হয়ে যায়। তারপর থেকে বাড়ি ফেরেননি। শনিবার সকালে পরিবারের কাছে খবর আসে যে স্বপন হালদারের ঝুলন্ত দেহ আম গাছে ঝুলছে রয়েছে। 
পরে মালদা থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/AegpJGkgsYM