মালদা অক্রূরমনি করোনেশন উচ্চ বালক বিদ্যালয়ের ২০০২ এর মাধ্যমিক ব্যাচের পুনর্মিলন উৎসব অনুষ্ঠিন হলো রবিবার। এই অনুষ্ঠিনটি অনুষ্ঠিত হয় অক্রূরমনি করোনেশন উচ্চ বালক বিদ্যালয়ে। বর্তমান ও প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনা দেয় প্রাক্তন ছাত্ররা, এর মধ্য দিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন হয়। এছাড়াও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিদ্যালয়ে। জানা যায়, প্রায় ৫০-৫৫ জন প্রাক্তন ছাত্র একত্রিত হয় এই পুনর্মিলন উৎসব অনুষ্ঠিনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক সমুদায়, বর্তমান ও প্রাক্তন ছাত্ররা।
এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মৃণ্ময় প্রামাণিক জানায়, তারা অক্রূরমনি করোনেশন উচ্চ বালক বিদ্যালয়ের ২০০২ এর মাধ্যমিক ব্যাচের পুনরায় একত্রিত হওয়ার উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে তারা বর্তমান ও ভবিষ্যৎ ছাত্রদের বার্তা দিতে চায় যে পড়ুয়ারা প্রাক্তন হলেও বিদ্যালয়ের জীবনকে যাতে ভুলে না যায়, বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র সুলভ বন্ধুদের মনে রাখে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/GsK1PcVOvSo
মালদা