উত্তরদিনাজপুর

বাইকে করে বাড়ি ফেরার পথে কন্টেনারবাহী লড়ির ধাক্কায় মৃত এক

রায়গঞ্জের এক বেসরকারি নার্সিং হোম থেকে বায়োপসি করিয়ে ছেলের বাইকে করে বাড়ি ফিরছিলেন উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার জয়হাট জিপির খসড়া গ্রামের বাসিন্দা রমেশ চন্দ্র মজুমদার। পথে চেকপোষ্ট এলাকায় কন্টেনার বাহী এক লড়ি তাদের বাইকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর রমেশ চন্দ্র মজুমদারকে উদ্ধার করে ছেলে অমর মজুমদার প্রথমে ইটাহার পরে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় রমেশ চন্দ্র মজুমদারের (৭৮)। ঘাতক লড়ি ও তার চালক কে আটক করেছে ইটাহার থানার পুলিশ।