বাবা-মা কে বাড়িতে থাকার পাশাপাশি দিতে হবে মোট ছয় হাজার টাকার খোরপোষ, শুক্রবার এমনই নির্দেশ দিল মালদা জেলার ফার্স্ট ট্র্যাক কোর্ট।
উল্লেখ্য মালদা জেলার মোথাবাড়ির বাসিন্দা নুর নাহার বিবি ও তার স্বামী তৈমুর শেখ অনেক কষ্টে তাদের এক মাত্র ছেলে সোহেল রানাকে বড় করেন। বছর খানেক আগে প্রাথমিক শিক্ষকের চাকুরী পায় সোহেল রানা। আর এরপর থেকেই বাবা মায়ের সাথে দুর্ব্যবহার শুরু করে সে। বাবা মাকে খেতে দিতনা। পাশাপাশি গত বছর আগষ্ট মাসে বাবা মাকে বাড়ি থেকে বেড় করে দেয় সনামধন্য ওই প্রাথমিক শিক্ষক সোহেল রানা। ঘর-বাড়ি হাড়িয়ে বৃদ্ধ ওই দম্পতি মোথাবাড়ি থানার দ্বারস্থ হন। কিন্তু পুলিশ পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়ে তারা গত বছর সেপ্টম্বর মাসে জেলা আদালতের দ্বারস্থ হন। এরই মধ্যে তৈমুর শেখ স্ত্রীকে তার এক আত্মীয়র বাড়িতে রেখে মামলার টাকা জোগার করার জন্য শ্রমিকের কাজ করতে দিল্লী পাড়ি দিয়েছেন বলে জানা যায়। দীর্ঘদিন মামলা চলার পর এদিন ফার্স্ট ট্র্যাক কোর্ট নির্দেশ দেয় প্রতিমাসে ছেলের মাইনে থেকে বাবাকে তিন হাজার ও মাকে তিন হাজার টাকা করে খোরপোষ দিতে হবে। পাশাপাশি ওই বৃদ্ধ দম্পতিকে তার বাড়িতে থাকতে দিতে হবে।
জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কাছে এই নির্দেশ পাঠিয়েছে আদালত। সংসদের চেয়ারম্যান আশিষ কুন্ডু বলেন, আদালতের নির্দেশ এখনো পায়নি। পেল সেই মত কাজ করা হবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/3iyLg5WOvIo