ভারতীয় জনতা পার্টির তফশিলী জাতি মোর্চার পক্ষ থেকে মালদা জেলা সম্মেলনের ডাক দেওয়া হয়। মালদা শহরের পুড়াটুলি বাঁধ রোডে অবস্থিত শ্যামা প্রসাদ ভবনে এই সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের এই সম্মেলনে হাজির ছিলেন বিজেপির জেলা সভাপতি সুব্রত কুন্ডু, তপশিলী মোর্চার জেলা সভাপতি প্রভাতী সমাদার, উত্তরবঙ্গ ইনচার্য জতীশ সরকার সহ আরও অনেকেই। এদিন দলীয় পতাকা উত্তোল ও প্রদীপ প্রোজ্জলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা হয়। পরে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদের কি কি করনীয় সেই সমস্ত বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত বিশিষ্টরা।
এবিষয়ে তপশিলী মোর্চার জেলা সভাপতি প্রভাতী সমাদার জানান, এদিন তপশিলী মোর্চার জেলা সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এছাড়াও তপশিলী জাতি দের জন্য যে সকল সুযোগ সুবিধা, বিভিন্ন যোজনা, এসি সম্প্রদায়ের মানুষের কাছে তুলে ধরতেই তাদের এই সম্মেলন বলে তিনি জানান।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/xqecdtXbonk