কচ্ছপের হার সহ তিন পাচারকারীকে আটক করলো বি এস এফ। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৬০ কেজি কচ্ছপের হার। ধৃতদের বাড়ি উত্তরপ্রদেশে। ঘটনাটি ঘটেছে কালিয়াচক ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী শব্দলপুর এলাকায়।
জানা গিয়েছে এই ভিন রাজ্যের তিন জন বাংলাদেশে কচ্ছপের হাড় পাচার করার জন্য জড়ো হয়েছিল। কিন্তু পাচার করার পুর্বেই বি এস এফ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ও এদের আটক করে। ঘটনার তদন্ত শুরু করেছে বি এস এফ। যদিও ধৃত ওই তিন জনের নাম পরিচয় সম্বন্ধে কিছুই জানা যায়নি। পরে ধৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে খবর।