মালদা

টিম তারাশঙ্কর চ্যারাটির উদ্যোগে দোল উপলক্ষে পথ কুকুরদের খাওয়ানো হল খিচুড়ি

মালদা অ্যানিম্যাল কেয়ার ইউনিট এর অনুপ্রেরণায় টিম তারাশঙ্কর চ্যারাটি এর তরফ থেকে দোলের পূর্ণ তিথিতে পথ কুকুরদের খিচুড়ি খাওয়ানোর ব্যাবস্থা করা হয়। এর সঙ্গে শুক্রবারে পশু সচেতনতার জন্য এক বিশাল র‍্যালির আয়োজন করা হয় চ্যারাটির পক্ষ থেকে । এর পাশাপাশি দেশের বীর-জওয়ানদের আত্মার শান্তির জন্য জাতীয় পতাকা নিয়ে র‍্যালির মধ্যে দিয়ে তাদের শ্রদ্ধা জ্ঞাপনের করা হয়। 

        স্থানীয় এলাকার খুদে শিশু ও বড়দের নিয়ে এই র‍্যালি করা হয়। শিরশী তালুকদারপাড়া থেকে কলাইবাড়ি হয়ে তেঁতুলপাড়া হয়ে বিভিন্ন এলাকায় তারা যায়। এই র‍্যালির মধ্য দিয়ে শিশুদের একত্রিত করে পথ কুকুরদের হোলির রঙের থেকে রক্ষা করার উদ্যোগ নিয়েছে টিম তারাশঙ্কর চ্যারাটি। এদিন তারা তাদের এই র‍্যালি নিয়ে প্রায় তিন কিলোমিটার পথ পায়ে হেটে এই কর্মসূচী করে। দোলের রং পথপশুদের উপর লাগানো হয়। যেই রঙে আছে বিষ, পশুদের উপর এই অমানবিক অত্যাচারের বিরুদ্ধে তাদের এই র‍্যালি। 

        টিম তারাশঙ্কর চ্যারাটির সদস্য জানায়, দোলের রং যেন পথ কুকুরদের উপর না দেওয়া হয় এবং দেশের শহীদ বীর-জওয়ানদের আত্মার শান্তি কামনার  উদ্দেশ্য নিয়েই তাদের এই র‍্যালি করা হয়েছে। এর সাথে দোলের পূর্ণ তিথিতে পথ কুকুরদের খিচুড়ি খাওনোর ব্যাবস্থা করা হয়।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/xjJfBA54bnA