মালদা

আদিনা পার্কে ঘুরতে যাওয়ায় পর্যাটকদের মারধোরের অভিযোগ, পার্কের গার্ডের বিরুদ্ধে

পার্কে ঘুরতে যাওয়ায় মারধোর পর্যাটকদের। ঘটনাটি ঘটেছে গাজোলের আদিনা পার্কে। জানা যায়, ১৫ জন পর্যাটক এই পার্কে ঘুরতে যায়। সেখানে পার্কের কিছু গার্ড এসে প্রথমে তাদের কাছ থেকে টাকা চাই। পর্যাটকদের কাছে বেশি টাকা না থার কারণে জন প্রতি ৫০ টাকা করে দিতে চাইলে, গয়না-জিনিস পত্র কেড়ে নিয়ে বেধরপ মারধোর করে। সেখান থেকে কোন রকমে নিজেদের প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসে পর্যাটকেরা। তারপরে আহত পর্যাটকেরা গাজোল গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করায় এবং গাজোল থানায় লিখিত অভিযোগ করে গার্ডদের বিরুদ্ধে।
    পর্যাটক হাসিনা বিবি জানায়, তাদের বাড়ি ইতাহারের বিথিবাড়ি গ্রামে। তারা আদিনা পার্কে ঘুরতে গিয়েছিল। তাদের মধ্যে ১০ জন মহিলা এবং ৫ জন পুরুষ ছিলেন। হটাত পার্কের কিছু গার্ড এসে তাদের কাছ থেকে টাকা চায়, টাকা দিতে রাজি না হওয়ায় বেধরপ মারধোর শুরু করে।
    আর এক জন পর্যাটক জানায়, তারা ১৫ জন মিলে আদিনা পার্কে ঘুরতে গিয়েছিল। কিন্তু কোন কারণ ছাড়ায় তাদের মারধোর করে ঐ পার্কের গার্ডরা। তারা প্রতিবাদ জানিয়ে গাজোল থানায় অভিযোগ করে গার্ডদের শাস্তি চাইছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/zoWpzvIMueA