উত্তরদিনাজপুর

বাবার বকুনিতে অভিমানে আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী

বাবার বকুনিতে অভিমানে আত্মঘাতী হলো মাধ্যমিক পরীক্ষার্থী। এই ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার  ইটাহার থানার চালুনিয়া গ্রামে। মৃত ছাত্রের নাম ভুবন সরকার( ১৭) । নিজের শোবার ঘরে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।
সামনেই মাধ্যমিক পরীক্ষা, ছেলে পড়াশুনা না করে সারাদিন সাইকেল নিয়ে ঘুরে বেড়ায়। রাতে বাবা কার্তিক সরকার তাই ছেলে ভুবনকে খুব বকাঝকা দেয় এবং মন দিয়ে পড়াশুনা করতে বলে। এরপর রাতের খাওয়া দাওয়া সেরে সবাই যে যার ঘরে শুয়ে পরে। আজ সকালে মা কৌশল্যা দেবী ছেলে ভুবনের ঘর ঝাড় দিতে গিয়ে দেখেন ছেলে ঘরের সিলিং এর সাথে গলা দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলে আছে। এই ঘটনায় ইটাহারের চালুনিয়া গ্রামে শোকের ছায়া নেমে আসে। 

    মৃত ছাত্রের কাকা মাখন সরকার বলেন, " ভুবন এবার বানবোল হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দেবে। সেভাবে পড়াশুনা না করে সাইকেল নিয়ে ঘুরে বেড়াত বলে ওর বাবা ভুবনকে গতকাল রাতে বকাঝকা করেছিল। আমার অনুমান বাবার বকুনি খেয়ে অভিমানে আত্মঘাতী 
হয়েছে ভুবন "।  মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনার তদন্তে ইটাহার থানার পুলিশ।
বিস্তারিত জনাতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/EBvfaAutam0