ফের মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে পালিয়ে গেল কুখ্যাত বিচারাধীন বন্দি। আর এই বন্দি পালানোর ঘটনা প্রকাশ্যে আস্তেই ঘুম ছুটল জেলা প্রশাসনের। ঘটনার পর থেকেইসীমান্ত জুড়ে জারি করা হয়েছে লাল সর্তকতা।
উল্লেখ্য ফেরার ওই আসামীর নাম সেখ সাফিকুল (৪০)। বাড়ি বাংলাদেশের নওগা জেলার পাচক কামার ডাঙ্গা গ্রামে। ধৃতের বিরুদ্ধে গরুপাচার,চোরাচালান সহ একাধীক অভিযোগ রয়েছে। বছর খানেক আগে বি এস এফের হাতে ধরা পরে সেখ সাফিকুল। সেই থেকেই ওই দুস্কৃতী বিচারাধীন অবস্থায় মালদা জেলা সংশোধনাগারে বন্দি ছিলো। সম্প্রতি শ্বাসকষ্ট জনিত কারনে অসুস্থ হয়ে পরায় তাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভোর রাতে প্রাতঃকৃত করতে হাসপাতালের শৌচালয়ে যায় ওই দুস্কৃতী। দীর্ঘক্ষন না ফেরায় নিরাপত্তারক্ষীরা তার খোঁজ শুরু করেন। এরপর দেখা যায় হাসপাতালের সেলের বাথরুমের জানালা ভেঙ্গে দড়ি ঝুলিয়ে পালায় ওই বিচারাধীন বন্দি। খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় জেলা প্রশাসনে। ঘটনার তদন্তে নামে ইংরেজ বাজার থানার পুলিশ। এই ঘটনার পর পরেই সীমান্ত জুড়ে জারি করা হয়েছে লাল সর্তকতা। সীমান্তবর্তী গ্রামগুলিতে চিরুনী তল্লাশী শুরু করেছে পুলিশ ও বি এস এফ। যদিও মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে বিচারাধীন বন্দি পালানোর ঘটনা নতুন কিছু নয়। পুলিশ প্রশাসনের গাফিলতি ও পুলিশি নিরাপত্তা যে বড়সড় প্রশ্নের মুখে পড়েছে এমন ঘটনার পুনরাবৃত্তিই হচ্ছে তার বড় প্রমান, - এমনটাই মনে করছেন প্রাশাসনের কর্মকর্তা থেকে সাধারন মানুষ অনেকেই।
বিস্তারিত জানতে ক্লিক করুন নীচের লিংকে
https://www.youtube.com/embed/naewh-TeiM4