মালদা

কোতুয়ালি থেকে ধুলিয়ান যাওয়ার পথে গাড়ি লক্ষ্য করে বোমা, অল্পের জন্য রক্ষা পেলেন দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরী

জানা যায়, সোমবার সকালে মালদা জেলার কোতুয়ালী ভবন থেকে মুর্শিদাবাদের ধুলিয়ানের উদ্দেশ্যে রওনা দেন দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরী। দলীয় সূত্রে জানা যায়, তিনি এদিন ধুলিয়ানে কংগ্রেসের এক জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন। সেই সময় কে বা কারা তার গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে বলে অভিযোগ। বোমাটি তার গাড়িতে পড়ে ব্লাস্ট হয় বলে খবর। যদিও এই ঘটনায় কোন হতাহতের খবর নেই বলে জানা গেছে। এরপর তড়িঘড়ি কংগ্রেস কর্মীরা তাকে উদ্ধার করে ধুলিয়ান কংগ্রেস কার্যালয়ে নিয়ে আসে। খবর ছড়াতেই ব্যাপক উত্তেজনা দেখা দেয় ওই এলাকায়। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি এখন সেখানেই রয়েছেন বলে জানা গেছে।

এই ব্রেকিং খবরের বিস্তারিত অল্প কিছুক্ষণের মধ্যেই আস্তে চলেছে .........

বিস্তারিত জানতে ঃ প্রার্থীদের নিয়ে মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে পুলিশের সামনে দলীয় কার্যালয়ের কাছে আক্রান্ত ডালু বাবু, অল্পের জন্য তিনি রক্ষা পেলেও আহত হয়েছে তার ছায়া সঙ্গী রাজীব চৌধুরী। অভিযোগের তীর তৃণমূলের দিকে