মালদা

বাচামারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ছুট ছাত্রছাত্রীদের পুনরায় স্কুলমুখি করে তুলতে অভিভাবকদের নিয়ে দুই ব্যাপী কর্মশালা

পুরাতন মালদার মঙ্গলবাড়ী বাচামারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে ছাত্রছাত্রীদের অভিভাবকদের নিয়ে দুই দিন ব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল স্কুল ছুট ছাত্রছাত্রীদের পুনরায় স্কুল মুখি করানো। সেই সঙ্গে ছাত্রছাত্রীদের অভিভাবকদের বোঝানো হয় শিশুদের পড়াশোনার গুরুত্ব, যাতে তারা ভবিষ্যতে সুনাগরিক হতে পারে। পাশাপাশি নিরক্ষরতা দূর করে স্বাক্ষরতার মান বাড়ানো সহ একাধিক বিষয় নিয়ে এই কর্মশালায় আলোচনা করা হয়। দুই দিন ব্যাপী চলা এই কর্মশালার সমাপ্তি হয় মঙ্গলবার। এই অনুষ্ঠানে প্রায় শতাধিক অভিভাবক অংশ গ্রহণ করেন।