দক্ষিনদিনাজপুর

ঐতিহাসিক স্থান বানগর এলাকা পরিদর্শনে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি

সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্যস্ততার মাঝে গঙ্গারামপুর থানার ঐতিহাসিক স্থান বানগর এলাকা পরিদর্শন করলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি। মন্ত্রীর সঙ্গে হাজির ছিলেন মহকুমা শাসক দেবাঞ্জন রায়, বিডিও বিশ্বজিৎ ঢ্যাং সহ অন্যান্য আধিকারিকরা। নিজের দফতরের না হলেও বানগরের রক্ষণাবেক্ষণ ও পর্যটন এর উপযোগী করে তোলার জন্য মুখ্যমন্ত্রীকে পুরো বিষয়টি জানাবেন বলে পঞ্চায়েত মন্ত্রী জানান।