সাম্প্রদায়ীক ঐতিহ্য কে মেনে একই দিনে মুসলীম সম্প্রদায়ের মানুষদের জন্য কবরস্থান ও হিন্দুদের জন্য শ্মশান ঘাটের সীমানা প্রাচীর নির্মান কাজের শিলান্যাস করলের রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্র মন্ত্রী গোলাম রব্বানী। গ্রামবাসিদের দীর্ঘদিনের দাবি মেনে রবিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ব্লকের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের পাচপীর কবরস্থান ও মঙ্গলবাড়ি শ্মশানের প্রাচীর নির্মানের কাজের শিলান্যাস হল। এদিনের উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলাপরিষদের সভাধিপতি আলেমা নূরী, পাঞ্জিপাড়া অঞ্চল তৃণমুল কংগ্রেসের সভাপতি ফিরোজ আহমেদ খান, পাঞ্জিপারা গ্রাম পঞ্চায়েতের প্রধান মহম্মদ লাল মিঞ্চা সহ অন্যান্যরা। এদিন এই দুই কাজের ফিতা কেটে শিলান্যাস করেন মন্ত্রী গোলাম রব্বানী।
উত্তরদিনাজপুর