কালিয়াচক ৩ নম্বর ব্লকে পারদেওয়নাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েত ও বাখড়াবাদ গ্রাম পঞ্চায়েত এই দুই গ্রাম পঞ্চায়েতের প্রায় তিনটি রাস্তার কাজের সূচনা করা হল শনিবার। জানা গিয়েছে, মালদা জেলা পরিষদের বিএডিএফ ফান্ড থেকে এই রাস্তাগুলি কাজের জন্য এক কোটি পাঁচ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। যার মধ্যে তেলিপাড়া থেকে ছয়ঘড়িয়া প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তার জন্য ৪০ লক্ষ টাকা, বাবুপাড়া হইতে দৌলত মোড় রাস্তার জন্য ৩০ লক্ষ টাকা এবং আইনুল হাট থেকে দেওয়নাপুর হাই স্কুল পর্যন্ত ৩০ লক্ষ টাকা রাস্তার পিচ, কংক্রিট, ঢালাই কাজের জন্য সূচনা হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কার্যপরিবহন কর্মাধ্যক্ষ দুর্গেশ সরকার, বাচ্চু সরকার, কালিয়াচক ৩ নম্বর ব্লক সভাপতি নলনি রঞ্জন সরকার সহ অন্যান্যরা। প্রথমে তারা তেলিপাড়ায় নারিকেল ফাটিয়ে কাজের সূচনা করা হয় এবং দেওয়নাপুর হাই স্কুলের কাছে একটি সভা করা হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/J1SrKa7QUOk
মালদা