মালদা

পঞ্চায়েত নির্বাচনের আগে বৈষ্ণবনগর এলাকা থেকে অস্ত্র সমেত ধৃত এক যুবক

আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল বৈষ্ণব নগর থানার পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়।

        জানা যায়, ধৃতের নাম জুলফিকার আলি। বয়স ৩২ বছর। বাড়ি বৈষ্ণব নগরের সব্দলপুর এলাকায়। বুধবার রাতে বৈষ্ণব নগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পি.টি.এস মোর এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপ গান সহ এক রাউন্ড কার্তুজ। পুলিশ সুত্রের খবর ওই যুবক কোন গাড়ি ছিনতাই করার উদ্দেশ্যে পি.টি.এস মোড়ে অপেক্ষা করছিল। কিন্তু তার আগেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।