দক্ষিনদিনাজপুর

কবর খুঁড়ে আদিবাসী মহিলার মাথা নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বংশীহারী থানা ঘেরাও করে বিক্ষোভ

কবর খুঁড়ে আদিবাসী মহিলার মাথা নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বংশীহারী থানা ঘেরাও করলো কয়েকশো আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। অভিযোগ শুক্রবার চড়ক পুজোর হাজরা উপলক্ষে নরমুন্ডুর প্রয়োজন হয়। আর এই প্রয়োজন মেটাতে কে বা কারা বংশীহারীর কোকিল গ্রামের কবরস্থান থেকে মাথা কেটে নিয়ে যায় বলে অভিযোগ। অভিযোগের তীর পার্শ্ববর্তী জয়দেবপুর এর হাজরা দলের বিরুদ্ধে। এদিন সকালে এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষিপ্ত হয়ে ওঠেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। এই ঘটনার প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের আইনত শাস্তির দাবিতে কয়েকশো সশস্ত্র আদিবাসী বংশীহারী থানা ঘেরাও করেন। পরে এই মর্মে আদিবাসীদের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। যদিও আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের দাবী পুলিশ দোষীদের আইনত শাস্তি দিক।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচে লিংকে
https://www.youtube.com/embed/K3f6tjBgeec