ঘরের ভেতর থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদার ভাবুক অঞ্চলের আট মাইল উমা দিঘী এলাকায়। মৃত ওই ব্যক্তির স্ত্রী আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভাবুক অঞ্চলের ৪ নং পঞ্চায়েত সমিতির প্রার্থী।
জানা যায় মৃত ওই ব্যক্তির নাম শঙ্কর রাজবংশী। বাড়ি পুরাতন মালদার ভাবুক অঞ্চলের আট মাইল উমা দিঘী এলাকায়। বুধবার সকালে শঙ্কর রাজবংশীর ঝুলন্ত দেহ তার ঘরের ভিতর ঝুলতে দেখতে পান পরিবারের লোকজন। খবর দেওয়া হয় মালদা থানায়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এবিষয়ে পরিবারের তরফে জানা গেছে, মঙ্গলবার রাতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভাবুক অঞ্চলের ৪ নং পঞ্চায়েত সমিতির প্রার্থী তথা মৃত ব্যক্তির স্ত্রী রিংকি রাজবংশীর সঙ্গে প্রচার অভিযান শেষ করে বাড়ি ফেরেন শঙ্কর রাজবংশী। এরপর রাতে খাবার খেয়ে সকলে ঘুমিয়ে পড়ে। যদিও পারিবারিক অশান্তি না থাকায় পরিবারের সকলের দাবী, কারখানা বন্ধ হয়ে যাওয়ার কারণেই মানষিক অবসাদে আত্মহত্যা করে থাকতে পারে শঙ্কর বলে মনে ক্রেন তারা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/Zf0RdIQpu1Q