মর্মান্তিক এক পথদুর্ঘটনায় মৃত্যু হলো তিন যুবকের। ঘটনাটি ঘটেছে আজ ভোররাতে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার দেহাবন্দ মোড়ের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাইফোঁটার রাতে ইটাহারের ডহরইল গ্রামের তিন যুবক মোটরবাইকে চেপে ঝাপরাগাছি গ্রামে অনুষ্ঠান দেখতে গিয়েছিল। ভোররাতে বাড়ি ফেরার পথে ৩৪ নম্বর জাতীয় সড়কে কোনও লড়ি তাদের পিষে দিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে ইটাহার ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই তিন যুবককে মৃত বলে ঘোষনা করে। মৃতদের নাম অমিত তরফদার(২৫), ইন্দ্রজিৎ সরকার(২২) ও সনাতন তরফদার(১৮)। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। মর্মান্তিক এই পথদুর্ঘটনায় ইটাহারের ডহরইল গ্রামে নেমে আসে শোকের ছায়া।
মালদা