বাংলা নতুন বছরের সুচনা হল রবিবার। ১৪২৪ কে বিদায় জানিয়ে ১৪২৫ কে স্বাগতম জানাতে এদিন সকালে এক বর্নাঢ্য প্রভাত ফেরী বের করে পুরাতন মালদার মঙ্গলবাড়ির বিদ্যাভারতী শিশু তীর্থ নামে এক বেসরকারি স্কুল। এদিন সকালে এই স্কুলের ছাত্র-ছাত্রীরা শাড়ি, ধুতি, পাঞ্জাবি পরে এই র্যালিতে অংশ গ্রহণ করে। এই র্যালিতে কচিকাচা বিদ্যার্থী ছাড়াও তাদের অভিভাবক ও স্কুলের শিক্ষক শিক্ষিকারা পা মেলান। র্যালিটি স্কুল থেকে শুরু হয়ে মঙ্গলবাড়ির বিভিন্ন পথ পরিক্রমা করে পুরাতন মালদা রোডে এসে শেষ হয়।
এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষক দশরথ বর্মন জানান, নতুন বর্ষের শুভেচ্ছার বার্তা দিতে ও সমাজকে সম্প্রীতির বার্তা দিতে এদিনের এই প্রভাত ফেরীর আয়োজন বলে তিনি জানান।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/E-hh1NXRveo