মালদা

স্ত্রীকে গালিগালাজের প্রতিবাদ করায় মদ্যপের হাতে আক্রান্ত স্বামী

মদ খেয়ে স্ত্রীকে গালিগালাজের প্রতিবাদ করায় মদ্যপের হাতে আক্রান্ত স্বামী। গালে চাকুর আঘাত স্বামীর। সে চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, শনিবার রাতে ইংরেজ বাজার থানার যদুপুর কমলাবাড়ি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে আক্রান্তর নাম পাপ্পু সেখ(২২)। বাড়ি কমলাবাড়ি এলাকায়। অভিযুক্ত ছটু সেখ এবং আমির সেখের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। অভিযুক্তরা পলাতক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

        অভিযোগ, শনিবার রাতে মদ্যপ অবস্থায় ছটু এবং আমির অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। পাপ্পুর স্ত্রীকে গালিগালাজ করলে পাপ্পু তার প্রতিবাদ করে । তখনই চাকু নিয়ে অভিযুক্তরা চড়াও হয় পাপ্পুর উপর বলে অভিযোগ। চাকুর আঘাতে ডান গাল কেটে যায় তার। রাতেই তাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে পরিজনেরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তার গালে চারটি সেলাই পরেছে। বর্তমানে হাসপাতালেই চিকিৎসা চলছে তার।

        আক্রান্ত পাপ্পু সেখ বলেন, অভিযুক্তরা অকথ্য ভাষায় তাদের গালিগালাজ করে। তারই প্রতিবাদ করায় চাকু নিয়ে অভিযুক্তরা চড়াও হয়ে পাপ্পুর ডান গাল কেটে দেয় এবং মারধর করে।

        আক্রান্তের স্ত্রী রলেফা বিবি জানান, ছটু সেখ এবং আমির সেখ মদ খেয়ে তাদের গালিগালাজ করে। এর প্রতিবাদ করায় চাকু নিয়ে অভিযুক্তরা চড়াও হয় তার স্বামী পাপ্পু সেখের উপর। অভিযুক্তরা তার স্বামীর ডান গাল কেটে দেয়।