মালদা

বন্যার জলে ভেঙে যাওয়া ব্যাংরুয়া ব্রিজের কাজ শুরু হল হিমপাইপ দিয়ে

বন্যার জলে প্লাবিত হয়েছে বহু গ্রাম। এই জলের কারণে ৮১ নম্বর জাতীয় সড়কে থাকা ব্যাংরুয়া ব্রিজ ভেঙে যায়। এর ফলে একেবারে বিছিন্ন হয়ে যায় চাঁচল ও হরিশ্চন্দ্রপুরের যোগাযোগ ব্যবস্থা। এলাকা জলমগ্ন থাকায় কোন রকম কাজ হয়নি। এর মধ্যে বেশ কিছু এলাকায় জল কমার ফলে প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে ব্রিজ তৈরির কাজ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বুধবার থেকে হিমপাইপ দিয়ে ব্রিজ তৈরির কাজ শুরু হয়েছে। দুই বছরের জন্য এই ব্রিজ থাকবে এবং গ্রামবাসীরা এই ব্রিজ দিয়ে চলাচল করবে। তারপরে এই ব্রিজ পুনরায় তৈরি হয়ে গেলে গ্রামবাসীরা ওই ব্রিজ দিয়ে চলাচল করবে।