মালদা

কয়েক লক্ষ টাকার উট উদ্ধার গাজোলে

গাজোল ব্লকের বাবুপুর অঞ্চলের সিঙ্গেল গ্রাম থেকে উদ্ধার ১১ টি উট। জানা গিয়েছে, চলতি মাসের ২৯ তারিখে ১১ টি উট নিয়ে গাজোলে আসে রাজস্থানের এক ব্যক্তি। ৩০ তারিখে গাজোল থানার পুলিশ জানতে পারে। এরপর বন দপ্তরে বিষয়টি জানান গাজোল থানার পুলিশ। ৩০ তারিখ বিকেলে উটগুলি আটক করে গাজোল থানার পুলিশ। যে ব্যক্তিটি রাজস্থান থেকে উটগুলি নিয়ে আসে সে পলাতক। উদ্ধার হওয়া ১১ টি উটের আনুমানিক বাজার মূল্য ছয় লক্ষ টাকা। বর্তমানে উদ্ধার হওয়া উটগুলিকে গাজোলের ২০ মাইলে বজ্রংবালি রাইস মিলে রাখা হয়েছে। কি কারনে, কোন উদ্দেশ্যে এবং কেন উটগুলি রাজস্থান থেকে গাজোলে নিয়ে আসা হয়েছে তার তদন্ত করছে পুলিশ। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/ONbLNfbK-tI