আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিজেপি প্রার্থীদের নিয়ে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়ে গেল সোমবার। এদিন বামনগোলা ব্লকের পাকুয়াহাট বিজেপি কার্যালয়ে এই কর্মীসভার আয়োজন করা হয়। এদিনের এই সভায় হাজির ছিলেন মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুদীপ্ত চ্যাটার্জী, মালদা জেলার অবজারভার শঙ্কর চক্রবর্তী সহ বিজেপির ব্লক স্তরের নেতৃত্বরা। এদিনের এই সভায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনে যারা পাকুয়াহাটের বিজেপি প্রার্থী রয়েছেন তারা ও ওই সমস্ত এলাকার বুথ সভাপতিদের নিয়ে বৈঠকের ডাক দেয় জেলা বিজেপি নেতৃত্ব। সভায় নির্বাচনের নিয়ম নীতি সম্পর্কে তাদের জানানোর পাশাপাশি তাদের কি কি করনিয় তা বিস্তারিত ভাবে আলোচনা করা হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/ckSO1JIsPmM