মালদা

বামনগোলা ব্লকের পাকুয়াহাটের বেসরকারি বি-এড কলেজে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব

বামনগোলা ব্লকের পাকুয়াহাটের বেসরকারি বি-এড কলেজে অনুষ্ঠিত হল বসন্ত বরন উৎসব। জানা যায়, এই বি-এড কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রীদের উদ্যোগে এবছর প্রথম বসন্ত উৎসব পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামনগোলা ব্লকের বিডিও শুভঙ্কর মজুমদার, পাকুয়াহাট এ এন এম হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ক্ষুদিরাম প্রামাণিক, পাকুয়াহাট এ এন এম হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদাম রায় সহ অন্যান্যরা।

        পাকুয়াহাটের বেসরকারি বি-এড কলেজের সভাপতি কুটিশ্বর বিশ্বাস জানিয়েছেন, চরম উৎসাহের সাথে তাদের বি-এড কলেজে এবছরই প্রথম বসন্ত বরণ উৎসব পালন করা হচ্ছে।