বেপরোয়া ভাবে আসা একটি মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হলো এক কিশোরের। মৃত কিশোরের নাম মঞ্জুর আলি ( ১৪)। ঘাতক বাইকসহ চালক পলাতক। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার বাহিন গ্রামের চাপদুয়ার-বাহিন গ্রামীন সড়কে। জানা গিয়েছে, বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে মাঠে খেলার জন্য যাচ্ছিল বাহিন এলাকার পাটপুকুরের বাসিন্দা ১৪ বছরের কিশোর মঞ্জুর আলি। আচমকাই তীব্র বেগে আসা একটি মটরবাইক তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কিশোরের। তবে বাইক আরোহী বাইক নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে পরে। ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে আসে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/LXZugw8JbeI