মালদা

বাবার বকুনি খেয়ে আত্মঘাতী ১০ বছরের নাবালিকা

বিয়ে বাড়ি থেকে আসতে দেরি হওয়ায় বাবা তার মেয়েকে সামান্য বকাঝকা করাই গলাই ফাঁস দিয়ে আত্মঘাতী হয় তার ১০ বছরের নাবালিকা মেয়ে। পুরাতন মালদার সাহাপুর বাজার পাড়া এলাকার ঘটনা। পরিবার সুত্রে জানা যায়, গতকাল রাতে বিয়ে বাড়ি থেকে আসতে দেরি হয় সুয়াথি চৌধুরী নামে ওই মেয়ের। এরপর তার বাবা তাকে সামান্য বকাঝকা করে। রাতে না খেয়ে সুয়ে পরে। সকালে তার বাবা কৃষ্ণ চৌধুরী বাড়ি থেকে কিছুটা দূরে একটি দোকানে বসেছিলেন। সেই সময় তিনি গ্রামবাসীদের কাছে খবর পান তার মেয়ে আত্মহত্যা করেছে। তিনি বাড়ি ফিরে এসে দেখেন তার মেয়ের মৃতদেহ বাড়ির বাথরুমে ঝুলন্ত অবস্থায় রয়েছে। খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এরপর পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান।   
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/5YmMxLO7EjI