ডাকাতি করার আগেই প্রচুর অস্ত্র সহ ৬ দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার পুলিশ। গোপন সুত্রে খবরের ভিত্তিতে পুলিশ রায়গঞ্জ শহর সংলগ্ন গোয়ালপাড়া এলাকায় জড়ো হওয়া ছয় জনের একটি ডাকাত দলকে গ্রেপ্তার করে। পুলিশ ধৃতদের কাছ থেকে একটি নাইন এম এম পিস্তল, একটি শাবল, তিনটি টর্চ, ছয়টি মোবাইল ফোন উদ্ধার করে। ধৃতদের আজ রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে।
জানাজায় বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ শহরের গোয়ালপাড়া এলাকায় জড়ো হয় একদল দুষ্কৃতী। গোপন সুত্রের খবরের ভিত্তিতে
রায়গঞ্জ থানার আই সি সুমন্ত বিশ্বাস এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘিরে ফেলে ছয়জনের দুষ্কৃতীর দলটিকে গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে একজনের বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহারে, বাকি পাঁচ জনের বাড়ি মালদা জেলার চাঁচলের বাসিন্দা।
রায়গঞ্জ থানার আই সি সুমন্ত বিশ্বাস জানিয়েছেন,গোপন সুত্রে খবর আসে যে "কোনও বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে এক ডাকাত
দল জড়ো হয়েছে ওই এলাকায়। সেই সুত্র ধরে পুলিশ তাদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে। তাদের বিরুদ্ধে মালদার হবিবপুর ও হরিশচন্দ্র পুর এলাকায় ডাকাতির অভিযোগ ছিল। ঘটনার তদন্তে পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/PlC8VqwjsqY