দিন দুপুরে রাস্তার ধারে চাষের জমিতে তিনটি তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার মজলিশপুর গ্রামে। এদিন একটি ব্যাগ পরে থাকতে দেখে স্থানীয় কিছু কিশোর। ব্যাগ খুলে দেখতে গেলে একটি বোমা ফেটে যায়। কিশোরেরা ভয়ে পালিয়ে যায়। স্থানীয় মানুষ গোয়ালপোখর থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌছায় পুলিশ ও দমকলবাহিনী। ঘটনাস্থল ঘিরে রাখে গোয়ালপোখর থানার পুলিশ। খবর দেওয়া হয় শিলিগুড়ির সি আই ডি বম্ব স্কোয়াডকে। বম্ব স্কোয়াডের কর্মীরা আসার পর বোমাগুলোকে নিষ্ক্রিয় করা হয়। তবে কোথা থেকে এই তাজা বোমা এখানে এলো এই প্রশ্ন সাধারন মানুষ থেকে পুলিশ প্রশাসনের। ঘটনার তদন্তে নেমেছে গোয়ালপোখর থানার পুলিশ কে বা কাহারা এই বোমা গুলি এখানে রেখে গিয়েছে এবং কি উদ্দেশ্যে । বোমা উদ্ধারের ঘটনায় এলাকার মানুষ অতঙ্কে রয়েছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/9oWDVFa7dT8
উত্তরদিনাজপুর