মালদা

পাকুয়াহাটের বেসরকারি নার্সারি বিদ্যালয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পালন করা হল আন্তর্জাতিক ভাষা দিবস

আজ ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করল বামনগোলা ব্লকের পাকুয়াহাটের মাকুলী পাড়ার একটি বেসরকারি নার্সারি বিদ্যালয়ে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী কাশীশ্বর মৈত্র, বিদ্যালয়ের শিক্ষক নিতিশ মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা সহ অভিভাবকেরা। 

        জানা যায়, শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ শিশু বিদ্যা মন্দিরে এ বছর তৃতীয় তম আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে শহীদ ব্যক্তিদের প্রতি মাল্যদান, পুস্পদান সহ কবিতা আবৃতি, বক্তব্য প্রকাশের মধ্য দিয়ে ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। 

        বিদ্যালয়ের সভাপতি  জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগমন করেন বিদ্যাসাগর, কাজী নজরুল ইসলাম-র মত শহীদরা দারি (।), কমা (,) নিয়ে এসে বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছেন। তাদের বাংলা ভাষার প্রতি প্রয়াসকে সামনে রেখে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/nAmNsbBx0I0