কংগ্রেস দলের অবিসংবাদী সর্বভারতীয় নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সী দিল্লীর অ্যাপেলো হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন গত ২০ নভেম্বর। তার আত্মার শান্তি কামোনায় শনিবার দুপুরে তার হাতে গড়া উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মনিবাগের প্রতিবাদ ক্লাবের পক্ষ থেকে একটি বৈদ্যিগ হোম যঙ্গানুষ্ঠান ও গীতা পাঠের আয়োজন করা হয়। বৈদ্যিগ হোম যঙ্গানুষ্ঠানের পরিচালনা করেন ভারত সেবাশ্রম সংঘের কালিয়াগঞ্জ শাখার প্রধান জতীর ময়ানন্দ মহারাজ। এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিবাদ ক্লাবের অন্যতম সদস্য তুলসী জয়সোয়াল, সুজিত দত্ত, তরুণ সাহা ,মিহির ভৌমিক, প্রাক্তন পুরপ্রধান অরুন দে সরকার, কালিয়াগঞ্জের বিধায়ক প্রমথ নাথ রায় সহ আরো অনেকে। এদিন বৈদ্যিগ হোম যঙ্গানুষ্ঠানের শেষে খিচুরী প্রসাদ বিতরণ করা হয়। এই বৈদ্যিগ হোম যঙ্গানুষ্ঠানের এলাকার মানুষেরা যোগদান করে।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সী জন্ম হয়েছিল ১৩ নভেম্বর ১৯৪৫ সালে । তার মৃত্যু কালে বয়স হয়েছিল ৭২ বছর। ২০০৮ সালের ৭ অক্টবর বাড়ির দূর্গা পূজা সেড়ে দিল্লী ফেরার পথে গুরুতর অসুস্থ হয়ে পরেছিলেন প্রিয়বাবু। গত ২০০৮ থেকে টানা ৯ বছর স্মৃতিশক্তিহীন হয়ে থাকার পর হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন। সারা দেশ থেকে এ রাজ্যের সব রাজনীতিবিদ থেকে বিশিষ্টজনেরা শেষ শ্রদ্ধা জানায় প্রীয় দাকে। তাকে তার পাড়ার লোকেদের কাছে বৈদ্য নামে পরিচিত ছিল। শুধু বাড়ির লোকেরাই না পাড়া প্রতিবেশি সকলে মনে এখন বিশাদের ছায়া। কারন তাদের পাড়ার ছেলে বৈদ্য আর ফিরে আসবে না তাদের মধ্যে। প্রীয়দার পাশাপাশি প্রতিবাদ ক্লাবের অন্যতম সদস্য তথা প্রিয়দার ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলার রাম প্রসাদ শিকদারের প্রতি শ্রদ্ধা জানাতেও বৈদ্যিগ হোম হয় শনিবার।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/B9X9ejFQZno