দক্ষিনদিনাজপুর

দক্ষিণ দিনাজপুর বাসীদের জন্য সুখবর, বাংলা নববর্ষে শুরু হতে চলেছে বালুরঘাট-কোলকাতা বিমান পরিষেবা

বাংলা নববর্ষে শুরু হতে চলেছে বালুরঘাট-কোলকাতা বিমান পরিষেবা। এবিষয়ে বৃহস্পতিবারে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বিমান পরিষেবা কেন্দ্রে, রাজ্য পরিবহণ দপ্তর ও এয়ারপোর্ট আধিকারিকদের বৈঠক হয় বলে জানা যায়। দীর্ঘদিন ধরে বালুরঘাট বিমান বন্দর থেকে বিমান পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবিষয়ে এক বছর আগে এয়ারপোর্ট অথরিটির সাথে চুক্তি করে বিমানবন্দর সংস্কারের কাজে হাত দেয় রাজ্য সরকার। পূর্ত দপ্তরের মাধ্যমে রানওয়ে সম্প্রসারণ ও সংস্কারের কাজ শেষ করে বর্তমানে যাত্রীদের জন্য চলছে টার্মিনাল তৈরীর শেষ পর্যায়ের কাজ। এদিনের বৈঠকে ছিলেন জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী, এ্যভিয়েশন ডিরেক্টর দীপক কুমার গুপ্তা, রাজ্য পরিবহণ কমিশনার রজত বোস সহ জেলার অন্যান্য আধিকারিকরা। 

        এদিনের বৈঠক শেষে জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী জানান, রানওয়ে সহ অন্যান্য প্রয়োজনীয় কাজ শেষ। যাত্রী সুবিধা সহ সামান্য কাজ দ্রুত শেষ হয়ে যাবে। আগামী এপ্রিল মাসে এই পরিষেবা চালু হতে পারে বলে তিনি জানান। 

        এবিষয়ে এ্যভিয়েশন ডিরেক্টর দীপক কুমার গুপ্তা জানান, বাকী কাজ শেষ হলে পরিষেবা চালু হতে পারে। তবে বালুরঘাট-কোলকাতা না কোচবিহার-বালুরঘাট-কোলকাতা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন। কোন রুটে চলবে তা এখনও ঠিক হয়নি। তারা এবিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবন। পাশাপাশি যাত্রীরা যাতে অনলাইন পরিষেবার মধ্য দিয়ে ঘরে বসে বা যেকোনো জায়গা থেকে বিমানের টিকিট বুকিং করতে পারেন, চলছে তারও প্রক্রিয়া। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/IoQbzKA-n2I