অবৈধ ভাবে পাথর লোড করার অভিযোগে ১০ টি গাড়ি আটক করল কালিয়াচক থানার পুলিশ। ঘটনায় গ্রেপ্তার হয়েছে মোট ১৮ জন। বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়।
অঞ্জাত কোন কারণে আপাতত ভারত থেকে বাংলাদেশে পাথর রপ্তানি বন্ধ রয়েছে। কিন্তু রাতের অন্ধকারে পুলিশ প্রশাসনের চোখে ধুলো দিয়ে পাথর বোঝায় করে বাংলাদেশে রপ্তানি করা হচ্ছে এমন অভিযোগ উঠে আসছিল বেশ কিছুদিন ধরে। মঙ্গলবার রাতে কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বালিয়াডাঙার চাতরা এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ ১০ টি গাড়ি আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, লড়িগুলিতে অবৈধ ভাবে রাতের অন্ধকারে পাথর বোঝায় করে বাংলাদেশে রপ্তানি করা হত, আর সেই সময় ১০ টি গাড়ি সহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। ধটনায় ধৃত সকলের বাড়ি ঝাড়খণ্ড রাজ্যে। ধৃতদের সকলকে বুধবার মালদা জেলা আদালতে পেশ করা হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/CdoV98ogmYI