মালদা

মালদা শহরে দক্ষিণ বালুচরের শ্রী মহাবীর মন্দিরে অনুষ্ঠিত হয়ে গেল হনুমানজীর পূজা

মালদা শহরে দক্ষিণ বালুচরের শ্রী মহাবীর মন্দিরে অনুষ্ঠিত হয়ে গেল হনুমান জীর পূজা। হনুমান জীর পূজার মধ্য দিয়ে তিন দিন চলা পূজা পাঠের সূচনা হয় বৃহস্পতিবার। শনিবার ছিল এই অনুষ্ঠানের সমাপ্তি। বহিরাগত ভক্তরাও এই অনুষ্ঠানে সামিল হন। 

        এবিষয়ে শ্রী মহাবীর মন্দির কমিটির সভাপতি রঞ্জিত পোদ্দার জানিয়েছেন, এই মন্দির প্রায় ৬০ বছরের পুরনো। প্রতি বছরের মতো এবারও উদ্দীপনার সাথে হনুমানের পূজার্চনা করা হয়েছে। এদিন এই পুজো দেখতে প্রচুর মানুষ ভিড় জমান মন্দির প্রাঙ্গণে। পুজ শেষে উপস্থিত ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। ভক্তদের মধ্য থেকে ৬ জন ভক্ত ১০১ কেজি করে ৬০৬ কেজি লাড্ডু বিতরণ করেছেন বলে জানা গেছে।