পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে মালদা জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়াচ্ছে উত্তেজনা। কথাও নমিনেশন পত্র তোলা ও জমা নিয়ে, তো কোথাও আবার নির্বাচনে দাঁড়ানো বিরোধী দলের প্রার্থীদের হুমকি দিচ্ছে বিশেষ রাজনৈতিক দল। বৃহস্পতিবার দুপুরে এমনই অভিযোগ তুলে সরব হলেন সুজাপুর বিধানসভার বিধায়ক ঈষা খান চৌধুরী। আর এই অভিযোগ তুলে এদিন তিনি কালিয়াচক থানা, নির্বাচন কমিশন ও জেলা শাসকের কাছে একটি অভিযোগ পত্র তুলে দেন। এবিষয়ে বিধায়ক ঈষা খান চৌধুরী সুজাপুরের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন। এদিন তিনি শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, পঞ্চায়েত নির্বাচনে দাঁড়ানো কংগ্রেসের প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে, যাতে তারা নির্বাচনে দাড়াতে না পারে। তবে শুধু প্রার্থীদের হুমকি দেওয়ায় নয় বিভিন্ন প্রার্থী ও কর্মীদের কোন ঘটনায় এফ.আই.আর-এ নাম না থাকা সত্ত্বেও পুলিশ তাদের হয়রানি করছে। তাদের উদ্দেশ্য একটাই প্রার্থীরা যাতে নির্বাচনে দাঁড়াতে না পারে।
মালদা