শুক্রবার ১৩ ই বৈশাখ। আর এই দিঙ্কে সামনে রেখে পুরাতন মালদার মঙ্গলবাড়ির সোনাপল্লি এলাকার বারোয়ারিতে বৈশাখি চড়ক পুজার আয়োজন করা হয়। এদিনের এই চড়ক পুজাকে কেন্দ্র করে চড়ক মাঠে হাজার হাজার ভক্তের সমাগম হয়। পাশাপাশি চলে বিভিন্ন সঙের নৃত্য। সবশেষে দুজন সন্নাসিকে চড়ক দন্ডে ঘোরানো হয়।
এবিষয়ে চড়ক পুজা কমিটির সম্পাদক ব্রজ গোপাল পাল জানান, এই চড়ক পুজা এবার ১৪ বছরে পদার্পণ করেছে। মূলত বাংলাদেশের রাজসাহি থেকে এই পূজার উৎপত্তি হয়। তারই অনুকরণে এদিন এখানেও এই পুজার আয়োজন করা হয়। এই পুজাকে কেন্দ্র করে এক জমজমাট মেলার আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।