মালদা

মালদা জেলার আদিনায় আদিবাসীদের স্কুলে উচ্চশিক্ষার জন্য উদ্যোগ গ্রহণ করেছে জেলা শাসক

মালদা জেলার আদিনায় আদিবাসীদের পোপরামারি স্কুলে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য নতুন উদ্যোগ গ্রহণ করেছে জেলা শাসক। আদিবাসীদের নিজেস্ব মাতৃ ভাষা অলচিকিতে না পড়ানোর কারণে ছাত্রছাত্রীরা স্কুলে আসত না, স্কুল প্রায় বন্ধ হয়ে যেতে বসেছিল। ফলে ছাত্রছাত্রীরা যাতে মাতৃ ভাষায় পঠন পাঠন করতে পারে, তার জন্য নতুন ভাবে পুনরায় স্কুল চালু করার উদ্যোগ নিয়েছে জেলা শাসক। জানা যায়, মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীনে পোপরামারি স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে নতুন করে স্কুল চালু করা হয়, এর পাশাপাশি নতুন বই দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য, ডি পি এস অফিসার আশিস কুণ্ডু। এছাড়াও স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী সহ স্থানীয় এলাকাবাসীরা। এদিন আদিবাসীদের নৃত্য ছন্দে তাল মিলিয়েছেন জেলা শাসক ও ডি পি এস অফিসারাও।

        জেলা শাসক কৌশিক ভট্টাচার্য জানান, মাতৃ ভাষাতে শিক্ষা গ্রহণ করার অধিকার সকলেরই আছে। এই কারণে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত থাকবে না কোন পড়ুয়া। এই বিষয়কে সামনে রেখে আদিবাসীদের অলচিকি ভাষাতে শিক্ষা গ্রহণের বিষয়টি শিক্ষা পর্ষদে জানাবেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/jGVjdJXiWes