মালদা

গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গাজোলে অনুষ্ঠিত হল কর্মী সম্মেলন

গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের এস.সি. / এস.টি. / ও.বি.সি. সেল কর্মী সম্মেলন। আজ এই কর্মী সম্মেলনটি অনুষ্ঠিত হয় গাজোলের অন্নদাশঙ্কর সদনে। এদিন কর্মী সম্মেলনিতে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এস.সি. / এস.টি. / ও.বি.সি. সেল ও সাংসদ-বর্ধমান সুনীল কুমার মণ্ডল, গাজোলের বিধায়িকা দীপালি বিশ্বাস, প্রভাত পোদ্দার, রঞ্জিত বিশ্বাস সহ অন্যান্যরা। আজ কর্মী সম্মেলনে আলোচনা করা হয় আসন্ন নির্বাচনে কিভাবে সমস্ত কর্মীদের নিয়ে কাজ করতে হবে। সেই বিষয়ে কর্মীদের সাথে সংযোগ বাড়াতে এবং নিজেদের দলকে চাঙ্গা করতে এদিন এই কর্মী সম্মেলন করা হয় গাজোলে। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/Vz8EH1J2SxI