মদ বিক্রির প্রতিবাদ করায় গৃহবধূকে মারধর করার অভিযোগ উঠল শাশুড়ি ও ননদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গাজোলের রানীগঞ্জ এলাকায়। ঘটনায় নির্যাতিতা ওই গৃহবধূ গাজোল থানায় লিখিত অভিযোগ করেছেন বলে খবর।
জানা যায়, নির্যাতিতা গৃহবধূর নাম কবিতা মণ্ডল(৩০)। গত বারো বছর আগে গাজোলের রানীগঞ্জ এলাকার বাসিন্দা ভীম মণ্ডলের সাথে বিয়ে হয় তার। তাদের দুই সন্তান আছে। গৃহবধূর অভিযোগ, দীর্ঘদিন ধরেই তার শ্বশুর বাড়ির লোকজন মাদক বিক্রি করে বলে অভিযোগ। যার ফলে তার সন্তানদের ক্ষতি হবে বলে তার মনে হয়। এই কারণে তার শাশুড়ির ও ননদের সাথে বচসা বাঁধে। যার জেরে ওই গৃহবধূকে মারধোর করত শাশুড়ি ও ননদ বলে অভিযোগ। এদিনও একই পরিস্থিতি হওয়ায় নির্যাতিতা গৃহবধূ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে নির্যাতিতা গৃহবধূ কবিতা মণ্ডল অভিযোগ করে বলেন, তার শ্বশুর বাড়ির লোকেরা মাদক বিক্রি করে। যার ফলে এর প্রভাব তার সন্তানদের উপর পরবে। যার কারনে তিনি এর প্রতিবাদ করলে তাকে মারধর করে তার শাশুড়ির ও ননদ।