শনিবার পুরাতন মালদার মৌলপুর স্বাস্থ্য কেন্দ্র ও পরিবার কল্যান সমিতির উদ্যোগে ডেঙ্গু নিয়ে এক সচেতনতা মূলক র্যালির আয়জঞ্জ করা হয়। এদিনের এই র্যালিতে হাজির ছিলেন মালদা থানার আই.সি মানবেন্দ্র সাহা, সি.এম.ও.এইচ -২ অমিতাভ মণ্ডল, বি.এম.ও.এইচ সৌভিক দাস সহ আশা কর্মীরা। র্যালিটি মৌলপুর স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিনের এই র্যালির মূল উদ্দেশ্য ছিল ডেঙ্গু ও মশা প্রতিরোধ নিয়ে জনগণকে সচেতন করা। যাতে মানুষ এই রোগের হাত থেকে রক্ষা পায়।
মালদা