মালদা

ঘন কুয়াশা কারনে দুটি লড়ি মুখোমুখি সংঘর্ষ মৃত ২, আহত ২

শীতের সকাল তার মধ্যে ঘন কুয়াশার কারনে পথ দুর্ঘটনা বালুরঘাট জাতীয় সড়কে। শনিবার সকালে দুটি লড়ি মুখোমুখি সংঘর্ষ হয় গাজোলের ২০ মাইল ও ২১ মাইল- এর মাঝামাঝি এলাকায়। ঘটনায় দুটি লড়ির দুই চালকের মৃত্যু হয়। ঘনটায় গুরুত্বর আহত হয় দুই গাড়ির খালাসি। ঘটনাটি স্থানীয়দের নজরে আসতেই  স্থানীয়রা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। 

        জানা গিয়েছে, WB-4072 গাড়িটি পাথর বোঝায় করে ফারাক্কা থেকে হিলির দিকে যাচ্ছিল। সেই সময় এই ঘটনা ঘটে। ঘটনায় গাড়ির চালক সাবির শেখ (৩৬) এর মৃত্যু হয়। তার বাড়ি সিরজাপুর সাহেব ডাঙা, থানা বারুয়া সুতার। বাড়িতে তার তিনটি ছেলে মেয়ে ও স্ত্রী তাজকারা বিবি রয়েছে। তার সঙ্গে খালাসি ছিল জুলুম শেখ(২০)। সে সম্পর্কে মৃত ভাই।  


        অন্যদিকে WB-65C-1391 গাড়িটি গঙ্গারামপুর থেকে আসছিল পাথর খালি করে সেই সময় তারা গাজোলের কাছে এই দুর্ঘটনার কবলে পরে। গাড়ির চালকের নাম সাফুরুল শেখ(২৩), বাড়ি সাহেব ডাঙা। দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। আহত খালাসীর নাম উমার ফারুক(২৭), বাড়ি সেবাসিক।        

        ঘটনায় ঘটনা স্থলেই মৃত্যু হয় দুই লড়ি চালকের। এরপর খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে। গাজোল থানার পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/hOpESmgN1yM