মালদা

কালিয়াচক ১ নং ব্লকের জালালপুরে তিন দিন ব্যাপী গম্ভীরা গানের সুচনা

মালদহের কালিয়াচক ১ নং ব্লকের জালালপুরে তিন দিন ব্যাপী গম্ভীরা গানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার ছিল এই অনুষ্ঠানের দ্বিতীয় দিন। গম্ভীরা গানের উদ্যোক্তারা জানান, জালালপুরে আয়োজিত এই গম্ভীরা গান বাপ-ঠাকুরদার আমল থেকে তারা দেখে আসছেন। আর সেই ধারাকে অব্যাহত রেখে স্থানীয় গ্রামবাসীদের উদ্যোগে জালালপুরের হাটপাড়া, কবিরাজপাড়া, মিরগ্রাম- এই তিনটি গ্রামে গম্ভীরা গানের আয়োজন করা হয়। যেখানে স্থানীয় শিল্পীরা অংশ গ্রহণ করেন। বিভিন্ন ধরনের সামাজিক বিষয়, যেমন- বাল্যবিবাহ, নারী শিক্ষা সহ একাধিক বিষয় গুলিকে তুলে ধরে সাংস্কৃতিক নাচ, গান ও নাটকের মধ্য দিয়ে এই গম্ভীরা পরিবেশিত হয়। এদিনের এই অনুষ্ঠানে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মত। 

        এবিষয়ে স্থানীয় গ্রামবাসী সন্তোষ মণ্ডল জানান, মালদহ জেলার বিখ্যাত রয়েছে গম্ভীরা গান। আর এই উৎসব তারা সকলে মিলে পালন করে থাকেন। গম্ভীরা গান উপলক্ষে তারা সাংস্কৃতিক নাচ, গান করে বিশাল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেন।