দামামা বেজে গেছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের। শুরু হয়ে গিয়েছে মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া। সেই মতো মনোনয়ন পত্র জমা দেওয়ার হিড়িক দেখা গেলো মালদার কালিয়াচক এক নম্বর ব্লকে।
জানা গিয়েছে, কালিয়াচক এক নম্বর ব্লকে মোট ১৪টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। অন্যদিকে, কালিয়াচক দুই নম্বর ব্লকে রয়েছে ৯টি গ্রাম পঞ্চায়েত এবং কালিয়াচক তিন নম্বর ব্লকে রয়েছে ১৪টি গ্রাম পঞ্চায়েত। এদিন এই সব গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন দলের প্রার্থীরা মিছিল করে কালিয়াচক এক নম্বর ব্লকে এসে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। এই মনোনয়ন পত্র দাখিল করাকে কেন্দ্র করে প্রশাসনের তরফ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/r1CUBTOLAEA